অভিবাসন ব্যবস্থাপনায় নীতি ও বাস্তবতার ফারাক কমানোর তাগিদ

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৮:৪৮ এএম
অভিবাসন ব্যবস্থাপনায় নীতি ও বাস্তবতার ফারাক কমানোর তাগিদ

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং তৃণমূল পর্যায়ের বাস্তবতার মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে নতুন সরকারি উদ্যোগ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে হলে তার প্রথম ও প্রধান শর্ত হলো দেশ থেকেই অনিয়মিত অভিবাসন প্রতিরোধ করা। তিনি জানান, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের দেওয়া অঙ্গীকার এবং মাঠ পর্যায়ের অভিবাসন প্রত্যাশীদের চাহিদার মধ্যে সমন্বয় স্থাপনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনা আরও জোরদার করতে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কর্মীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি অভিবাসীবান্ধব নীতি প্রণয়ন এবং মাঠ পর্যায়ের প্রশাসনের মাধ্যমে সেবা সহজলভ্য করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত নিয়োগ জালিয়াতি এবং মানবপাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

এই সভায় বৈশ্বিক শ্রমবাজারের পরিধি বাড়ানো এবং নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...