সাতকানিয়ায় মাদক সেবনে মাকে নির্যাতন: যুবকের এক বছরের কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকাসক্ত হয়ে নিজ মায়ের ওপর নির্যাতন চালিয়েছেন শাহরিয়ার নাজিম (জয়) নামের এক যুবক। এ অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এই শাস্তি প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার নাজিম গাটিয়াপাড়ার মৃত মো. ইসমাইলের ছেলে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, মাদক সেবনের পাশাপাশি নিজ মাকে নিয়মিত শারীরিক নির্যাতনের দায়ে শাহরিয়ার নাজিমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন এবং এর কারণে সৃষ্ট পারিবারিক সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ন্যায় ও মানবিকতার সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান
মহানবীর আদর্শে শান্তির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ধোলাইপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত, হাতেনাতে আটক এক যুবক
১৮ বছর আগের প্রতারণা মামলায় সাজা, গ্রেফতার বিদিশা এরশাদ
পুলিশের সামনে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ ধরা পড়লেন কারবারি কামরান
কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার

আরও পড়ুন

সাতকানিয়ায় মাদক সেবনে মাকে নির্যাতন: যুবকের এক বছরের কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকাসক্ত হয়ে নিজ মায়ের ওপর নির্যাতন চালিয়েছেন শাহরিয়ার নাজিম (জয়) নামের এক যুবক। এ অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এই শাস্তি প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার নাজিম গাটিয়াপাড়ার মৃত মো. ইসমাইলের ছেলে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, মাদক সেবনের পাশাপাশি নিজ মাকে নিয়মিত শারীরিক নির্যাতনের দায়ে শাহরিয়ার নাজিমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন এবং এর কারণে সৃষ্ট পারিবারিক সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ন্যায় ও মানবিকতার সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণের…
মহানবীর আদর্শে শান্তির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ধোলাইপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত, হাতেনাতে আটক এক যুবক
১৮ বছর আগের প্রতারণা মামলায় সাজা, গ্রেফতার বিদিশা…
পুলিশের সামনে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ ধরা পড়লেন…