রাজনৈতিক প্রতিহিংসায় কেউ কারাগারে যাবে না: সরকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নাগরিক যেন অন্যায়ভাবে কারাগারে আটক না থাকেন, তা নিশ্চিত করবে বর্তমান সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। হিউম্যান রাইটস ওয়াচের (HRW) সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের কাছে দায়বদ্ধতার কারণে সরকার মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে। তিনি স্পষ্ট করে জানান, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের নেতাকর্মী হোক না কেন, কেউ যেন রাজনৈতিক প্রতিশোধের স্বীকার হয়ে বিনা বিচারে আটক না থাকেন, সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের বিনা বিচারে আটক রাখার বিষয়ে গত সোমবার উদ্বেগ প্রকাশ করেছিল হিউম্যান রাইটস ওয়াচ। এর প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরাই মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার হয়েছেন। সাবেক ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তি এড়াতে সরকার প্রতিটি নাগরিকের ন্যূনতম অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সম্পর্কিত খবর
কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার
বিশ্ব সংঘাত ও নৈতিক অবক্ষয় ঠেকাতে মহানবীর আদর্শের বিকল্প নেই:…
ডিএমপির মিডিয়া শাখার নতুন দায়িত্বে আকতার হোসেন
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা না থাকলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি: বিশেষজ্ঞরা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা
মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৪

আরও পড়ুন

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ কারাগারে যাবে না: সরকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নাগরিক যেন অন্যায়ভাবে কারাগারে আটক না থাকেন, তা নিশ্চিত করবে বর্তমান সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। হিউম্যান রাইটস ওয়াচের (HRW) সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের কাছে দায়বদ্ধতার কারণে সরকার মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে। তিনি স্পষ্ট করে জানান, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের নেতাকর্মী হোক না কেন, কেউ যেন রাজনৈতিক প্রতিশোধের স্বীকার হয়ে বিনা বিচারে আটক না থাকেন, সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের বিনা বিচারে আটক রাখার বিষয়ে গত সোমবার উদ্বেগ প্রকাশ করেছিল হিউম্যান রাইটস ওয়াচ। এর প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরাই মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার হয়েছেন। সাবেক ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তি এড়াতে সরকার প্রতিটি নাগরিকের ন্যূনতম অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সম্পর্কিত খবর
কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার
বিশ্ব সংঘাত ও নৈতিক অবক্ষয় ঠেকাতে মহানবীর আদর্শের…
ডিএমপির মিডিয়া শাখার নতুন দায়িত্বে আকতার হোসেন
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা না থাকলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি:…
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন…