মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক সেবনের পাশাপাশি নিজ মাকে নিয়মিত মারধরের দায়ে শাহরিয়ার নাজিম ওরফে জয় নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাটিয়াপাড়া এলাকায় ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার নাজিম ওই এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।
আদালতের বিচারক জানান, মাদকাসক্তির কারণে ওই যুবক পারিবারিক পরিবেশ বিনষ্ট করছিলেন এবং প্রায়ই তার মাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও আইনের আওতায় আনা হয়।
খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদকসেবী যেন পারিবারিক সহিংসতা সৃষ্টি করে সমাজের শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ৩ থানায় গ্রেফতার ৪০
চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ গ্রেফতার
মিরপুরে পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ আটক…
ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর ডব্লিউএইচওর
চেকপোস্ট ডিঙিয়ে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ কারবারি গ্রেফতার
ন্যায় ও মানবিকতার সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান

আরও পড়ুন

মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক সেবনের পাশাপাশি নিজ মাকে নিয়মিত মারধরের দায়ে শাহরিয়ার নাজিম ওরফে জয় নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাটিয়াপাড়া এলাকায় ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার নাজিম ওই এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।
আদালতের বিচারক জানান, মাদকাসক্তির কারণে ওই যুবক পারিবারিক পরিবেশ বিনষ্ট করছিলেন এবং প্রায়ই তার মাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও আইনের আওতায় আনা হয়।
খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদকসেবী যেন পারিবারিক সহিংসতা সৃষ্টি করে সমাজের শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ৩ থানায় গ্রেফতার ৪০
চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০…
মিরপুরে পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০…
ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর ডব্লিউএইচওর
চেকপোস্ট ডিঙিয়ে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ কারবারি গ্রেফতার
ন্যায় ও মানবিকতার সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণের…