মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ১২:০৬ পিএম
মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৭টায় এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আগামী বুধবার (২৬ আগস্ট) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এরই ধারাবাহিকতায় ১৪৪৮ হিজরি বর্ষের এই আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতাবাদী শিক্ষা তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ওয়াজ ও কিরাত মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামি বইমেলা। বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবার অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হবে।

অনুষ্ঠানমালার প্রথম দিন থেকেই শুরু হবে ওয়াজ মাহফিল। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের খ্যাতনামা ইসলামি পণ্ডিত ও আলেমরা এই ওয়াজ পরিচালনা করবেন। এই পুরো আয়োজনের মূল উদ্দেশ্য হলো মহানবীর (সা.) শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচারের শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...