সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী ও শিশু নির্যাতন

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৯:১৭ এএম
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী ও শিশু নির্যাতন

সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায়ের মাধ্যমে নির্যাতনবিরোধী কঠোর অবস্থান ফুটে উঠলেও, বাস্তবতা হলো দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) সারাদেশে এ ধরণের ঘটনায় গড়ে প্রতি মাসে প্রায় এক হাজার ৭৭৮টি করে মামলা দায়ের হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারিতে সারাদেশে এক হাজার ২৮১টি মামলা হলেও জুলাই এসে তা দাঁড়িয়েছে দুই হাজার ৩৩৬টিতে। এই সময়ের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ২০০টি মামলা হয়েছে জুন মাসে। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় এই সাত মাসে মোট ৮৮৬টি মামলা নথিভুক্ত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই হার কিছুটা কম হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থেকেই যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, থানায় রেকর্ড করা মামলার সংখ্যা নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ। সামাজিক স্টিগমা, পারিবারিক আপত্তি এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অনেক ভুক্তভোগী নারী ও শিশু আইনি সহায়তা চাইতে সাহস পান না। ফলে অধিকাংশ ঘটনাই ধামাচাপা পড়ে যায়, যা পরিসংখ্যানের বাইরে থেকে যায়। সরকারি বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচির পরেও সমাজে এই নেতিবাচক প্রবণতা রোধ করা আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...