হালাল সনদ ও মান নির্ধারণের দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়
হালাল পণ্যের মান নির্ধারণ এবং সনদ প্রদানের দায়িত্ব এখন থেকে আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকবে। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২৩ আগস্ট রোববার এই প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপনে সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই সংশোধন অনুমোদন দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। রুলস অব বিজনেসের শিডিউল-১-এ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টনের তালিকায় ‘মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ সেকশনে একটি নতুন আইটেম যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ বা হালাল মান ও সনদ বিষয়ক কাজগুলো মন্ত্রণালয়ের দায়িত্বের অন্তর্ভুক্ত করা হলো।
এর আগে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল সনদ প্রদানের কাজ করে আসছিল। তবে আইনগত ক্ষমতা ও সক্ষমতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠত। বর্তমান সংশোধনীর ফলে এই প্রক্রিয়ার একটি সুদৃঢ় আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলো, যা হালাল সনদ প্রদানের কাজকে আরও গতিশীল ও নিয়মানুগ করবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
মাদক দমনে সামাজিক আন্দোলন গড়তে হাটহাজারীতে এসপি মাসুদের আহ্বান
আবহাওয়া অধিদপ্তর: ঢাকায় হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
আট অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
অর্থ মন্ত্রণালয় কমিটি নিয়ে তীব্র ক্ষোভ, কাজ হচ্ছে না: হাসনাত…
অর্থ মন্ত্রণালয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা
মাদক রুখতে হাটহাজারীতে পুলিশ সুপারের সামাজিক আন্দোলনের ডাক

আরও পড়ুন

হালাল সনদ ও মান নির্ধারণের দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়
হালাল পণ্যের মান নির্ধারণ এবং সনদ প্রদানের দায়িত্ব এখন থেকে আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকবে। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২৩ আগস্ট রোববার এই প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপনে সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই সংশোধন অনুমোদন দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। রুলস অব বিজনেসের শিডিউল-১-এ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টনের তালিকায় ‘মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ সেকশনে একটি নতুন আইটেম যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ বা হালাল মান ও সনদ বিষয়ক কাজগুলো মন্ত্রণালয়ের দায়িত্বের অন্তর্ভুক্ত করা হলো।
এর আগে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল সনদ প্রদানের কাজ করে আসছিল। তবে আইনগত ক্ষমতা ও সক্ষমতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠত। বর্তমান সংশোধনীর ফলে এই প্রক্রিয়ার একটি সুদৃঢ় আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলো, যা হালাল সনদ প্রদানের কাজকে আরও গতিশীল ও নিয়মানুগ করবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
মাদক দমনে সামাজিক আন্দোলন গড়তে হাটহাজারীতে এসপি মাসুদের…
আবহাওয়া অধিদপ্তর: ঢাকায় হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমার…
আট অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
অর্থ মন্ত্রণালয় কমিটি নিয়ে তীব্র ক্ষোভ, কাজ হচ্ছে…