ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি জসিম’
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে এক ডজন মামলার আসামি মো. জসিম উদ্দিন ওরফে ‘টোয়েন্টি জসিম’কে ১৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার আইনি খরচ ও হয়রানি মেটাতেই তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়েছেন।
রোববার (২৩ আগস্ট) উপজেলার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান ইপিজেড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জেরায় জসিম দাবি করেন, পলাতক আবছার নামের এক ব্যক্তির কাছ থেকে কম দামে ইয়াবা কিনে তিনি চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেগুলো বিক্রি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ‘টোয়েন্টি জসিমের’ বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় মোট ১২টি ফৌজদারি মামলা রয়েছে। ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে দায়ের হওয়া এসব মামলার অভিযোগে ডাকাতি, অস্ত্র, চুরি, ছিনতাই এবং বিস্ফোরক দ্রব্য আইনের মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পর্কিত খবর
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের…
রাতে ট্রাক, সকালে পিকআপ: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকায় ২৪ ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার ৫২৮, দায়ের ৫৩ মামলা
আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত হন:প্রতিমন্ত্রী ববি…

আরও পড়ুন

ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি জসিম’
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে এক ডজন মামলার আসামি মো. জসিম উদ্দিন ওরফে ‘টোয়েন্টি জসিম’কে ১৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার আইনি খরচ ও হয়রানি মেটাতেই তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়েছেন।
রোববার (২৩ আগস্ট) উপজেলার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান ইপিজেড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জেরায় জসিম দাবি করেন, পলাতক আবছার নামের এক ব্যক্তির কাছ থেকে কম দামে ইয়াবা কিনে তিনি চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেগুলো বিক্রি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ‘টোয়েন্টি জসিমের’ বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় মোট ১২টি ফৌজদারি মামলা রয়েছে। ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে দায়ের হওয়া এসব মামলার অভিযোগে ডাকাতি, অস্ত্র, চুরি, ছিনতাই এবং বিস্ফোরক দ্রব্য আইনের মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পর্কিত খবর
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের…
রাতে ট্রাক, সকালে পিকআপ: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত…
ঢাকায় ২৪ ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার ৫২৮, দায়ের…
আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত…