অর্থবছর এপ্রিল-মার্চে: রূপরেখা তৈরিতে গঠন হলো পাঁচ সদস্যের কমিটি

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৯:০৫ এএম
অর্থবছর এপ্রিল-মার্চে: রূপরেখা তৈরিতে গঠন হলো পাঁচ সদস্যের কমিটি

ঐতিহ্যবাহী জুলাই-জুন সময়সীমা পরিবর্তন করে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত নতুন অর্থবছর কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। গত ২৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ১৭ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে অর্থবছরের এই সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে অন্যতম সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরটি নয় মাসের ট্রানজিশনাল বা অস্থায়ী পিরিয়ড হিসেবে গণ্য হবে। এরপর থেকে ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে ১ এপ্রিল শুরু হয়ে ৩১ মার্চে শেষ হবে অর্থবছর।

নতুন এই অর্থবছর কার্যকর করতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন এবং ১৮৯৭ সালের জেনারেল ক্লজেস অ্যাক্টের পরিবর্তনের বিষয়ে সুপারিশ করবে এই কমিটি। এছাড়া সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তন আনার উপায় নির্ধারণ করা হবে। প্রয়োজনে এই কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং অর্থ বিভাগ তাদের সাচিবিক সহায়তা প্রদান করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...