বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার প্রবেশকে কেন্দ্র করে বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রওনা দিয়ে বঙ্গভবনে যাবেন তিনি।
বঙ্গভবনে পৌঁছানোর পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। এর আগে গতকাল শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল। আজ বঙ্গভবনে যাওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কর্মকাণ্ড নতুন মাত্রা পাবে।
গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে ২০ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট লাভ করেন। ১৯৯১ সালের পর এটিই বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।
সম্পর্কিত খবর
ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি জসিম’
মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী ও শিশু…
অর্থবছর এপ্রিল-মার্চে: রূপরেখা তৈরিতে গঠন হলো পাঁচ সদস্যের কমিটি
মাদক দমনে সামাজিক আন্দোলন গড়তে হাটহাজারীতে এসপি মাসুদের আহ্বান

আরও পড়ুন

বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার প্রবেশকে কেন্দ্র করে বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রওনা দিয়ে বঙ্গভবনে যাবেন তিনি।
বঙ্গভবনে পৌঁছানোর পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। এর আগে গতকাল শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল। আজ বঙ্গভবনে যাওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কর্মকাণ্ড নতুন মাত্রা পাবে।
গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে ২০ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট লাভ করেন। ১৯৯১ সালের পর এটিই বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।
সম্পর্কিত খবর
ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি…
মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী…
অর্থবছর এপ্রিল-মার্চে: রূপরেখা তৈরিতে গঠন হলো পাঁচ সদস্যের…
মাদক দমনে সামাজিক আন্দোলন গড়তে হাটহাজারীতে এসপি মাসুদের…