আবার কারা অধিদপ্তরে শামসুল হায়দার, রোববার জানা যাবে পদ

প্রাইম বার্তা অনলাইন
২২ আগস্ট ২০২৬ ৮:১৯ এএম
আবার কারা অধিদপ্তরে শামসুল হায়দার, রোববার জানা যাবে পদ

এক-এগারোর সময় আলোচিত সাবেক ডিআইজি প্রিজন মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী তার পুরনো কর্মস্থল কারা অধিদপ্তরে ফিরে আসছেন। সরকারের পক্ষ থেকে আগামী রোববার তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তার নতুন দায়িত্ব ও পদবী নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে শামসুল হায়দার সিদ্দিকী জানান, কারা অধিদপ্তরের বর্তমান মহাপরিদর্শক (আইজি প্রিজন) তাকে ফোন করে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট পদ বা দায়িত্বের বিষয়ে আলাপ হয়নি। আগে আলোচনা হবে, তারপর বুঝতে পারবো সরকার আসলে কী দায়িত্ব দিতে চায়। সরকার দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো।

কারা অধিদপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর পর থেকেই নতুন আইজি প্রিজন নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে অবসরপ্রাপ্ত এই মেজরের নাম সামনে আসে। যদিও আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে তাকে সরাসরি মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া কঠিন হতে পারে, তাই তাকে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাবটি এগিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...