শাহজালালে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ ৩ কোটি টাকার পণ্য জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান রোধে সফল অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত গৌরী ক্রিমসহ প্রায় তিন কোটি টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার দুবাই থেকে আসা এক যাত্রীকে গ্রিন চ্যানেলে আটক করে আইফোন, পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট ও হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়। এছাড়া একই দিনে অন্য ফ্লাইট থেকে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবারের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা যাত্রীদের কাছ থেকে এক হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ক্রিমজাতীয় ওষুধ পাওয়া যায়। একই দিনের অন্য শিফটে ৩৬ কেজি গৌরি ক্রিম, ১০টি রেডমি নোট ১৫, ১৯৮টি ভ্যাপ এবং বিদেশি মদ জব্দ করা হয়।
শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে চোরাচালান ও নিষিদ্ধ পণ্য প্রবেশ রোধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৮
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে ঘর ও গৃহস্থালি সামগ্রী বিতরণ
নিষেধাজ্ঞা দিয়ে জনগণের ইতিহাস ও কণ্ঠস্বর দমন করা যায় না:…
কর্ণফুলীতে ৫৭৪ সিলিন্ডার চুরি: কক্সবাজার থেকে গ্রেফতার দুই
নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, শেষ হলো অনুষ্ঠান
দল নয়, এখন তিনি বাংলাদেশের: রাষ্ট্রপতি ফখরুলকে নিয়ে তাসনিম জারার…

আরও পড়ুন

শাহজালালে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ ৩ কোটি টাকার পণ্য জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান রোধে সফল অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত গৌরী ক্রিমসহ প্রায় তিন কোটি টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার দুবাই থেকে আসা এক যাত্রীকে গ্রিন চ্যানেলে আটক করে আইফোন, পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট ও হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়। এছাড়া একই দিনে অন্য ফ্লাইট থেকে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবারের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা যাত্রীদের কাছ থেকে এক হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ক্রিমজাতীয় ওষুধ পাওয়া যায়। একই দিনের অন্য শিফটে ৩৬ কেজি গৌরি ক্রিম, ১০টি রেডমি নোট ১৫, ১৯৮টি ভ্যাপ এবং বিদেশি মদ জব্দ করা হয়।
শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে চোরাচালান ও নিষিদ্ধ পণ্য প্রবেশ রোধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৮
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে ঘর ও গৃহস্থালি…
নিষেধাজ্ঞা দিয়ে জনগণের ইতিহাস ও কণ্ঠস্বর দমন করা…
কর্ণফুলীতে ৫৭৪ সিলিন্ডার চুরি: কক্সবাজার থেকে গ্রেফতার দুই
নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, শেষ…
দল নয়, এখন তিনি বাংলাদেশের: রাষ্ট্রপতি ফখরুলকে নিয়ে…