লোহাগাড়ায় পুকুরে বল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ার কুমিরাঘোনা এলাকায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশরফ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরিয়ান বাড়ির পাশে এলাকার অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এরপর বল উদ্ধার করতে আরিয়ানসহ আরও দুই শিশু পুকুরে নামে। অন্য দুই শিশু পুকুর থেকে উঠে আসতে সক্ষম হলেও গভীর পানিতে ডুবে যায় আরিয়ান।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন এবং উদ্ধারের পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে বল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ার কুমিরাঘোনা এলাকায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশরফ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরিয়ান বাড়ির পাশে এলাকার অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এরপর বল উদ্ধার করতে আরিয়ানসহ আরও দুই শিশু পুকুরে নামে। অন্য দুই শিশু পুকুর থেকে উঠে আসতে সক্ষম হলেও গভীর পানিতে ডুবে যায় আরিয়ান।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন এবং উদ্ধারের পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…