সংসদে ঐতিহাসিক দৃশ্য, বিরোধীদলীয় নেতাকে বুকে টানলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৬ ৮:৪০ পিএম
সংসদে ঐতিহাসিক দৃশ্য, বিরোধীদলীয় নেতাকে বুকে টানলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাতীয় সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হলে সদনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ী হওয়ার খবর পৌঁছামাত্রই সরকারি দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে করতালি ও টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ফুলের তোড়া দিয়ে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান, যার জবাবে রাষ্ট্রপতি সদস্যদের উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর মধ্যেই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সিনিয়র নেতারা সামনে এগিয়ে আসলে কৃতজ্ঞতা জানাতে ওঠেন রাষ্ট্রপতি। নিজের আসন ত্যাগ করে মির্জা ফখরুল ইসলাম প্রথমেই বিরোধীদলীয় নেতাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিরোধীদলের উপনেতা ও অন্যান্য সিনিয়র সাংসদরাও রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা জানান।

পরিস্থিতি আরও উষ্ণ হয় যখন প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজ আসন থেকে উঠে অধিবেশন কক্ষের মাঝখানে অগ্রসর হন। সেখানে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকেও আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন। এ নির্বাচনে অংশ নিয়ে জামায়াতে ইসলামী বর্তমান সংবিধানের স্বীকৃতি দিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এছাড়া নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. মুহাম্মদ ইউনূসও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...