রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
রাজশাহী বিভাগ ও তার অধীন তিন জেলায় প্রশাসনিক বড় ধরনের রদবদল হয়েছে। গত ১৯ আগস্ট বুধবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাজশাহী বিভাগের নতুন কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলার নতুন জেলা প্রশাসকদের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনি আক্তারকে নাটোরের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন এসব কর্মকর্তা যোগদানের মধ্য দিয়ে এসব জেলার প্রশাসনিক কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা…
সিলিন্ডার-মাছে অনিয়ম ধরা, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইনে টিন সার্টিফিকেট করতে যেসব ডকুমেন্ট রাখতে হবে হাতে
মন্ত্রিসভার অনুমোদন, ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটি
ক্যাম্পাসের অরাজনৈতিক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়া, অভিযোগ ছাত্রদল সভাপতির
দুর্গোৎসবে সব সম্প্রদায় নিরাপদ, বিশ্বের কাছে তুলে ধরব: ডিসি জাহিদ

আরও পড়ুন

রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
রাজশাহী বিভাগ ও তার অধীন তিন জেলায় প্রশাসনিক বড় ধরনের রদবদল হয়েছে। গত ১৯ আগস্ট বুধবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাজশাহী বিভাগের নতুন কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলার নতুন জেলা প্রশাসকদের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনি আক্তারকে নাটোরের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন এসব কর্মকর্তা যোগদানের মধ্য দিয়ে এসব জেলার প্রশাসনিক কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭…
সিলিন্ডার-মাছে অনিয়ম ধরা, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইনে টিন সার্টিফিকেট করতে যেসব ডকুমেন্ট রাখতে হবে…
মন্ত্রিসভার অনুমোদন, ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটি
ক্যাম্পাসের অরাজনৈতিক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়া, অভিযোগ ছাত্রদল…
দুর্গোৎসবে সব সম্প্রদায় নিরাপদ, বিশ্বের কাছে তুলে ধরব:…