চাকরির চেয়েও বড় জাতীয় স্বার্থ, বললেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন

প্রাইম বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৬ ৩:৫৩ পিএম
চাকরির চেয়েও বড় জাতীয় স্বার্থ, বললেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তরুণ প্রজন্মের দক্ষতা ও জ্ঞানকে কেবল ব্যক্তিগত চাকরির খোঁজে নয়, বরং দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থে কাজে লাগাতে হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক এক চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এবং চোরগউসান ফর চিল্ড্রেন ও এডুকোর সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। এতে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে বিদ্যমান চাকরির জন্য দক্ষ মানুষ তৈরি করা যথেষ্ট নয়। সরকারের নীতি সহায়তা, শিল্পনীতি এবং অর্থনৈতিক কৌশলের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। এর জন্য রাজনৈতিক নেতৃত্ব ও সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই।

ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের কথা স্মরণ করেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি ও জ্ঞান এনে ব্যাংক ঋণ এবং প্রশিক্ষণের মাধ্যমে তৎকালীন সময়ে পোশাকশিল্পের যে ভিত্তি তৈরি করা হয়েছিল, তা আজ পুরো অর্থনীতিতে ভূমিকা রাখছে। সরকারের সঠিক নীতিগত সহায়তা একটি প্রতিষ্ঠানের সাফল্য দিয়ে গোটা দেশকে এগিয়ে নিতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...