চট্টগ্রামে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান
সরকারি আদেশ বাস্তবায়নে রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করতে চট্টগ্রাম নগরীতে তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর জিইসি মোড় ও সার্কিট হাউস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সার্কিট হাউস এলাকায় রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার ও শপিং ব্যাগ সুপার শপ পরিদর্শন করা হয়। এ সময় দোকান মালিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সরকার নির্ধারিত সকাল ১১টা থেকে রাত ৮টার সময়সূচি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে গতকালের অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি: ৫ প্রতিষ্ঠানের জরিমানা
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই দুই জোটের
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কতা
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব আদায়

আরও পড়ুন

চট্টগ্রামে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান
সরকারি আদেশ বাস্তবায়নে রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করতে চট্টগ্রাম নগরীতে তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর জিইসি মোড় ও সার্কিট হাউস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সার্কিট হাউস এলাকায় রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার ও শপিং ব্যাগ সুপার শপ পরিদর্শন করা হয়। এ সময় দোকান মালিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সরকার নির্ধারিত সকাল ১১টা থেকে রাত ৮টার সময়সূচি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে গতকালের অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি: ৫ প্রতিষ্ঠানের জরিমানা
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই…
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর…
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব…