যাত্রাবাড়ীতে অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি: ৫ প্রতিষ্ঠানের জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ীতে অবৈধভাবে গ্যারেজ পরিচালনা এবং অনুমোদনহীন স্লিপার কোচ তৈরির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (১৯ আগস্ট) যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৫ এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে বাসের কাঠামো অবৈধভাবে পরিবর্তন ও বিআরটিএ’র নিবন্ধন ছাড়াই গ্যারেজ পরিচালনার অপরাধ প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, জিসান ও নুসরাত অটোমোবাইল, আবদুল্লাহ বডি বিল্ডার্স, এ আর মটরস এবং তাব্বাসুম মটরস—এই পাঁচটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠান নিয়ম মেনে কোনো অনুমোদন নেয়নি। ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত কাজ আর করা হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই দুই জোটের
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কতা
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব আদায়

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি: ৫ প্রতিষ্ঠানের জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ীতে অবৈধভাবে গ্যারেজ পরিচালনা এবং অনুমোদনহীন স্লিপার কোচ তৈরির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (১৯ আগস্ট) যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৫ এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে বাসের কাঠামো অবৈধভাবে পরিবর্তন ও বিআরটিএ’র নিবন্ধন ছাড়াই গ্যারেজ পরিচালনার অপরাধ প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, জিসান ও নুসরাত অটোমোবাইল, আবদুল্লাহ বডি বিল্ডার্স, এ আর মটরস এবং তাব্বাসুম মটরস—এই পাঁচটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠান নিয়ম মেনে কোনো অনুমোদন নেয়নি। ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত কাজ আর করা হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে জেলা প্রশাসনের…
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই…
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর…
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব…