কাতারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যুদ্ধ-সংকটের মধ্যেও এলএনজি চায় বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও হরমুজ প্রণালীর অচলাবস্থার মধ্যেও জরুরি প্রয়োজনে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে কাতারে দুই দিনের সফরে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি দেশটিতে পৌঁছান।
বর্তমানে দেশের গ্যাসের চাহিদার তুলনায় উৎপাদন কম, যা বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে বিঘ্ন ঘটাচ্ছে। সূত্র জানায়, দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি থাকা সত্ত্বেও ইরান-সংশ্লিষ্ট যুদ্ধ ও এর জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কাতার থেকে নির্ধারিত এলএনজি কার্গো আটকা পড়েছে। প্রতিমন্ত্রী দোহায় বৈঠকে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে আলোচনা করবেন।
এই সফরে দ্বিপাক্ষিক স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। জ্বালানির ঘাটতি মেটাতে কাতারের সঙ্গে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ঢাবিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জিডিডিএফ, ঘোষিত হলো নতুন কমিটি
শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, হাতেনাতে আটক ৪
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা এবার ১৬ অক্টোবর
ফুডপান্ডাকে সাত দিনের শর্ত, না মানলে চট্টগ্রামে অর্ডার বন্ধের হুঁশিয়ারি
১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
ডেঙ্গুমুক্ত চট্টগ্রামে নাগরিকদের সক্রিয় ভূমিকার ডাক মেয়র শাহাদাতের

আরও পড়ুন

কাতারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যুদ্ধ-সংকটের মধ্যেও এলএনজি চায় বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও হরমুজ প্রণালীর অচলাবস্থার মধ্যেও জরুরি প্রয়োজনে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে কাতারে দুই দিনের সফরে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি দেশটিতে পৌঁছান।
বর্তমানে দেশের গ্যাসের চাহিদার তুলনায় উৎপাদন কম, যা বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে বিঘ্ন ঘটাচ্ছে। সূত্র জানায়, দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি থাকা সত্ত্বেও ইরান-সংশ্লিষ্ট যুদ্ধ ও এর জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কাতার থেকে নির্ধারিত এলএনজি কার্গো আটকা পড়েছে। প্রতিমন্ত্রী দোহায় বৈঠকে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে আলোচনা করবেন।
এই সফরে দ্বিপাক্ষিক স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। জ্বালানির ঘাটতি মেটাতে কাতারের সঙ্গে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ঢাবিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জিডিডিএফ, ঘোষিত হলো…
শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, হাতেনাতে আটক ৪
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা এবার ১৬…
ফুডপান্ডাকে সাত দিনের শর্ত, না মানলে চট্টগ্রামে অর্ডার…
১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের…