রাষ্ট্রপতি পদে বৃহস্পতিবার ফখরুল-অলির ভোটযুদ্ধ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে মুখোমুখি হচ্ছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমদ। জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্যের ভোটের মাধ্যমেই এই লড়াইয়ের পরিণাম নির্ধারিত হবে।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এ নিয়ে কমিশনের কোনো ঘাটতি নেই।
সিইসি নাসির উদ্দিন এই নির্বাচনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৯১ সালের পর এই প্রথমবারের মতো এমন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় শুধুমাত্র নির্বাচনের জন্য বিশেষ বৈঠক ডাকা হয়েছে। ১৯৯১ সালের আইন অনুযায়ী প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে এবং এতে সংসদ সচিবালয় ও কমিশন সম্মিলিতভাবে কাজ করছে। বিশ্ববাসী যাতে এই নির্বাচন প্রক্রিয়া দেখতে পারে, সেজন্যও সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত এগিয়ে নিতে প্রতিমন্ত্রীর আহ্বান
নাবিল গ্রুপে জোনাল হেড নিয়োগ, ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ
ক্রিপ্টোতে বদলে বিদেশে জুয়ার টাকা, পাবনায় চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বঙ্গভবনে রাষ্ট্রপতির আহ্বান: মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসুন তরুণরা
ঝুলন্ত মামলা সামলাতে ট্র্যাকিং সেবাসহ বড় সিদ্ধান্ত নিল রেলওয়ে
শিশুদের নকল সিরাপের কারখানা, মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে বৃহস্পতিবার ফখরুল-অলির ভোটযুদ্ধ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে মুখোমুখি হচ্ছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমদ। জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্যের ভোটের মাধ্যমেই এই লড়াইয়ের পরিণাম নির্ধারিত হবে।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এ নিয়ে কমিশনের কোনো ঘাটতি নেই।
সিইসি নাসির উদ্দিন এই নির্বাচনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৯১ সালের পর এই প্রথমবারের মতো এমন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় শুধুমাত্র নির্বাচনের জন্য বিশেষ বৈঠক ডাকা হয়েছে। ১৯৯১ সালের আইন অনুযায়ী প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে এবং এতে সংসদ সচিবালয় ও কমিশন সম্মিলিতভাবে কাজ করছে। বিশ্ববাসী যাতে এই নির্বাচন প্রক্রিয়া দেখতে পারে, সেজন্যও সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত এগিয়ে নিতে প্রতিমন্ত্রীর আহ্বান
নাবিল গ্রুপে জোনাল হেড নিয়োগ, ৪৫ বছর পর্যন্ত…
ক্রিপ্টোতে বদলে বিদেশে জুয়ার টাকা, পাবনায় চক্রের তিন…
বঙ্গভবনে রাষ্ট্রপতির আহ্বান: মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসুন তরুণরা
ঝুলন্ত মামলা সামলাতে ট্র্যাকিং সেবাসহ বড় সিদ্ধান্ত নিল…
শিশুদের নকল সিরাপের কারখানা, মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল…