সন্ত্রাসী হামলার শিকার অধ্যাপককে দেখতে ঢামেকে ডা. বিটু

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৫:২২ পিএম
সন্ত্রাসী হামলার শিকার অধ্যাপককে দেখতে ঢামেকে ডা. বিটু

রাজধানীর শান্তিনগরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

গত ১৭ আগস্ট রাতে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে রিকশায় উঠার সময় ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে ওপর অতর্কিতে হামলা চালায়। এতে তার মাথা, চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) হাসপাতালে গিয়ে আহত বর্তমান অবস্থার খোঁজ নেন ডা. বিটু। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানেন। সফরে তিনি বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা মেনে নেওয়া যায় না। এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এবং নিরাপত্তাহীনতা তৈরি করে।

পরিদর্শনকালে ডা. বিটু অধ্যাপক আসাদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান। এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...