বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, ভোগান্তি
চার মাস ধরে বেতন না পাওয়ায় চরম বিপাকে পড়ে রাস্তায় নেমে এসেছেন চট্টগ্রামের ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো এলাকায় তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে ওই পথে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের পাওনা বেতন পরিশোধ করা হচ্ছে না। প্রায় চার মাস যাবত বকেয়া থাকা বেতনের কারণে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ ১৩ আগস্ট এক নোটিশ জারি করে জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ আগস্টের মধ্যে কারখানার মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সবার চাকরি সুরক্ষিত থাকবে। তবে নতুন মালিকের অধীনে চাকরির নিশ্চয়তা থাকলেও বকেয়া বেতন পরিশোধের কোনো সুস্পষ্ট সময়সীমা বা নিশ্চয়তা না থাকায় শ্রমিকদের মনে আশঙ্কা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে শ্রমিকনেতা জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বকেয়া বেতন না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। দ্রুত বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সম্পর্কিত খবর
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে নারীরা
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৬ জন
দীর্ঘ ৩৫ বছর পর: বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, লড়াই ফখরুল-অলির
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির বড় অভিযান, গ্রেফতার ১৪৬

আরও পড়ুন

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, ভোগান্তি
চার মাস ধরে বেতন না পাওয়ায় চরম বিপাকে পড়ে রাস্তায় নেমে এসেছেন চট্টগ্রামের ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো এলাকায় তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে ওই পথে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের পাওনা বেতন পরিশোধ করা হচ্ছে না। প্রায় চার মাস যাবত বকেয়া থাকা বেতনের কারণে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ ১৩ আগস্ট এক নোটিশ জারি করে জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ আগস্টের মধ্যে কারখানার মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সবার চাকরি সুরক্ষিত থাকবে। তবে নতুন মালিকের অধীনে চাকরির নিশ্চয়তা থাকলেও বকেয়া বেতন পরিশোধের কোনো সুস্পষ্ট সময়সীমা বা নিশ্চয়তা না থাকায় শ্রমিকদের মনে আশঙ্কা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে শ্রমিকনেতা জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বকেয়া বেতন না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। দ্রুত বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সম্পর্কিত খবর
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৬ জন
দীর্ঘ ৩৫ বছর পর: বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচন,…