কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশিসহ ৯
ভারতের কলকাতায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় পুলিশ নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে। এই পাঁচজনের মধ্যে চারজন সম্পর্কে আত্মীয়। ঘটনার পরপরই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনে সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত আরও ছয়জন বাংলাদেশি নাগরিককে চিকিৎসা দেওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়েছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনতে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ উপ-হাইকমিশন। একই সাথে নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বাকি মৃতদেহগুলোর পরিচয় শনাক্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ চলছে।
অগ্নিকাণ্ড অজ্ঞাত মৃত্যু অটোরিকশা দুর্ঘটনা আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) আজ ছিল বাংলাদেশি ক্রিকেটারদের একচ্ছত্র আধিপত্যের দিন। একই দিনে পৃথক দুই ম্যাচে মাঠ মাতালেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শুধু বল হাতে নয় কলকাতা বিক্ষোভ পশ্চিমবঙ্গ পুলিশ
সম্পর্কিত খবর
সেবায় গাফিলতি করলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, ভোগান্তি
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে নারীরা
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৬ জন

আরও পড়ুন

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশিসহ ৯
ভারতের কলকাতায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় পুলিশ নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে। এই পাঁচজনের মধ্যে চারজন সম্পর্কে আত্মীয়। ঘটনার পরপরই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনে সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত আরও ছয়জন বাংলাদেশি নাগরিককে চিকিৎসা দেওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়েছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনতে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ উপ-হাইকমিশন। একই সাথে নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বাকি মৃতদেহগুলোর পরিচয় শনাক্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ চলছে।
সম্পর্কিত খবর
সেবায় গাফিলতি করলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ,…
দুদকে প্রথম দিনই কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নতুন চেয়ারম্যান
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
গোলাপি বাস কোথায়? চালু হলেও তথ্যের অভাবে দুর্ভোগে…