নারীদের নিরাপদ যাত্রায় ১০ রুটে চালু হলো বিআরটিসির পিংক বাস

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৪:৩৫ পিএম
নারীদের নিরাপদ যাত্রায় ১০ রুটে চালু হলো বিআরটিসির পিংক বাস

নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মঙ্গলবার থেকে রাজধানীতে ‘মহিলা বাস সার্ভিস’ বা পিংক বাস চালু করেছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল শুরু হয়েছে। এছাড়াও বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস এই সেবা প্রদান করছে।

এই বাসগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। এর অনন্য বৈশিষ্ট্য হলো, এই বাসগুলোতে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করছেন। বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর সাথে সংযুক্ত করে এসব রুট তৈরি করা হয়েছে যাতে নারীরা তাদের কর্মস্থলে ও অন্যান্য প্রয়োজনে ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারেন।

নির্ধারিত রুটগুলোর মধ্যে রয়েছে মিরপুর ১০ ও ১২ থেকে মতিঝিল, নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল এবং ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও। এসব রুটে বাসগুলো নির্দিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থামবে। যেমন- মিরপুর-মতিঝিল রুটে বাসটি টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে আসবে। অন্যদিকে নতুন বাজার থেকে ছেড়ে আসা বাসটি উত্তর বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল ও পল্টন হয়ে মতিঝিলে পৌঁছাবে। এই উদ্যোগ নারী যাতায়াতে এক নতুন দিগন্ত সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...