রাষ্ট্রপতি নির্বাচনে হাউজে প্রচার নয়, বড় খরচের খবর গুজব: সিইসি

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৪:৪৭ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে হাউজে প্রচার নয়, বড় খরচের খবর গুজব: সিইসি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন সংসদ ভবনের অভ্যন্তরে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

সংসদ ভবনের অভ্যন্তরের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্পিকারের হলেও, ভোটের দিন ওই এলাকায় নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকবে বলে জানান সিইসি। তিনি বলেন, স্পিকারের নিজস্ব আইন থাকলেও ভোটের দিন হাউজের ভেতরে কোনো ধরনের প্রচারণা চলবে না। এছাড়াও এই নির্বাচন নিয়ে কমিশন কোটি কোটি টাকা অতিরিক্ত খরচ করছে- এমন গুজব ছড়ানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

সিইসি জানান, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ২৪ জুলাই গেজেট প্রকাশের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী সিইসি নিজেই এই নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন, জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...