মিরপুরে অপরাধ দমনে ডিএমপির ব্যাপক অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৬ জন

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৮:২৫ এএম
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির ব্যাপক অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৬ জন

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একশত চালিশ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এদের আটক করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় ৩০ জন, শাহআলী থানায় ১৮ জন, পল্লবী থানায় ২৯ জন এবং কাফরুল থানায় ১৯ জন রয়েছেন। এছাড়া দারুসসালাম থানা এলাকায় ১৭ জন, রূপনগর থানায় ২৬ জন ও ভাষানটেক থানায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তালিকাভুক্ত ছিলেন। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মায়ামা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...