প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানে সোয়া কোটি টাকা ছিনতাই, আসামি গ্রেপ্তারের চেষ্টা
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে আশ্বস্ত করেছেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উত্তরায় র্যাব-১ ব্যাটালিয়নের সংলগ্ন ডিএল পেট্রোল পাম্পের কর্মচারীরা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এ মুহূর্তে ডিবি এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। তিনি বলেন, ঢাকা মহানগরে সংঘটিত বেশিরভাগ অপরাধের ধরন ডিবি সফলভাবে উদঘাটন করেছে। এই ঘটনারও সমাধান হবে এবং দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত খবর
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার, বদলি আদেশ জারি
এআইযুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নতুন দক্ষতায় গড়ার তাগিদ
যাত্রাবাড়ীতে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে সিটিটিসি
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশ সদর দপ্তরের এএসপি আমরীন খাইরুল সাময়িক…
উত্তরায় সাড়ে এক কোটি টাকা ছিনতাই: অপরাধী গ্রেফতারে ডিবির আশ্বাস

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানে সোয়া কোটি টাকা ছিনতাই, আসামি গ্রেপ্তারের চেষ্টা
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে আশ্বস্ত করেছেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উত্তরায় র্যাব-১ ব্যাটালিয়নের সংলগ্ন ডিএল পেট্রোল পাম্পের কর্মচারীরা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এ মুহূর্তে ডিবি এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। তিনি বলেন, ঢাকা মহানগরে সংঘটিত বেশিরভাগ অপরাধের ধরন ডিবি সফলভাবে উদঘাটন করেছে। এই ঘটনারও সমাধান হবে এবং দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত খবর
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার, বদলি…
এআইযুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নতুন দক্ষতায় গড়ার তাগিদ
যাত্রাবাড়ীতে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার…
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশ সদর দপ্তরের এএসপি আমরীন…
উত্তরায় সাড়ে এক কোটি টাকা ছিনতাই: অপরাধী গ্রেফতারে…