যাত্রাবাড়ীতে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে সিটিটিসি

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ২:২৯ পিএম
যাত্রাবাড়ীতে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

সায়েদাবাদ বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৯) ও শাহীন আলম (৩৮) নামের দুইজনকে আটক করা হয়। বুধবার (১২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...