এআইযুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নতুন দক্ষতায় গড়ার তাগিদ

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ২:৪২ পিএম
এআইযুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নতুন দক্ষতায় গড়ার তাগিদ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে বিশ্বব্যবস্থায় যে নতুন বাস্তবতা ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় দেশের তরুণ প্রজন্মকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পরিবর্তনশীল এই পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু পুরনো শিক্ষা নয়, নতুন ইকোসিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে যুবসমাজকে দক্ষ করে তোলা জরুরি।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতি মানব সভ্যতার জন্য আশীর্বাদ হলেও এটি নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জেরও সৃষ্টি করছে। ভবিষ্যৎ প্রজন্মকে নতুন প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হলে তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি জানান, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিবর্তনের গভীরতা এতটাই যে, আগামী দিনে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা অনুমান করা দুরূহ। এমতাবস্থায়, নতুন প্রতিষ্ঠান ও নতুন জ্ঞানব্যবস্থা গড়ে তুলে তরুণদের সঠিকভাবে তৈরি করা রাষ্ট্রের জন্য কেবল উন্নয়নমূলক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ সভ্যতার জন্য এটি একটি অপরিহার্য বিনিয়োগ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...