খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত শাহী মসজিদের মুয়াজ্জিন
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে এক দুর্ঘটনায় লালবাগ শাহী মসজিদের এক মুয়াজ্জিন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক প্রণজিত মন্ডল জানান, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ (৩০) ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা এবং তিনি লালবাগ শাহী মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। তিন সন্তানের জনক মাসুম বাড্ডায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের সম্মানি
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার করল পুলিশ
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন কুমিল্লার এসপি
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র…
ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুর ভয় দূর করুন: চসিক মেয়রের আহ্বান

আরও পড়ুন

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত শাহী মসজিদের মুয়াজ্জিন
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে এক দুর্ঘটনায় লালবাগ শাহী মসজিদের এক মুয়াজ্জিন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক প্রণজিত মন্ডল জানান, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ (৩০) ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা এবং তিনি লালবাগ শাহী মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। তিন সন্তানের জনক মাসুম বাড্ডায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের…
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই…
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার…
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন…
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে…
ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুর ভয় দূর করুন: চসিক…