সাভারে বোমা সন্দেহে আতঙ্ক, স্থগিত সিটিটিসির ব্রিফিং
ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমার মতো দেখতে একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পাঠানো হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে।
এদিকে, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় বুধবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে সাভারের এই চাঞ্চল্যকর ঘটনার কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে ডিএমপি। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, অনিবার্যকারণবশত সিটিটিসির এই প্রেস ব্রিফিং স্থগিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরু করে সিটিটিসি। এর আগে হেমায়েতপুর এলাকা থেকে আরিফ নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ছয়টি পাইপ বোমা ও বিভিন্ন রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

সাভারে বোমা সন্দেহে আতঙ্ক, স্থগিত সিটিটিসির ব্রিফিং
ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমার মতো দেখতে একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পাঠানো হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে।
এদিকে, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় বুধবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে সাভারের এই চাঞ্চল্যকর ঘটনার কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে ডিএমপি। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, অনিবার্যকারণবশত সিটিটিসির এই প্রেস ব্রিফিং স্থগিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরু করে সিটিটিসি। এর আগে হেমায়েতপুর এলাকা থেকে আরিফ নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ছয়টি পাইপ বোমা ও বিভিন্ন রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…