গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার, বদলি আদেশ জারি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুর, খুলনা এবং কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপারদের নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশে ওই তিন জেলার বর্তমান পুলিশ সুপারদের হাইওয়ে পুলিশ ও এপিবিএন-এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার নতুন পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে এবং নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানে সোয়া কোটি টাকা ছিনতাই, আসামি গ্রেপ্তারের…
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর
এআইযুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নতুন দক্ষতায় গড়ার তাগিদ
যাত্রাবাড়ীতে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে সিটিটিসি
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশ সদর দপ্তরের এএসপি আমরীন খাইরুল সাময়িক…
উত্তরায় সাড়ে এক কোটি টাকা ছিনতাই: অপরাধী গ্রেফতারে ডিবির আশ্বাস

আরও পড়ুন

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার, বদলি আদেশ জারি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুর, খুলনা এবং কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপারদের নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশে ওই তিন জেলার বর্তমান পুলিশ সুপারদের হাইওয়ে পুলিশ ও এপিবিএন-এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার নতুন পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে এবং নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানে সোয়া কোটি টাকা ছিনতাই,…
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর
এআইযুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নতুন দক্ষতায় গড়ার তাগিদ
যাত্রাবাড়ীতে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার…
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশ সদর দপ্তরের এএসপি আমরীন…
উত্তরায় সাড়ে এক কোটি টাকা ছিনতাই: অপরাধী গ্রেফতারে…