সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও আধুনিকায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
সরকারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিশ্বমানের আধুনিক প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। নতুন সাউন্ড সিস্টেমের কার্যকারিতা ও সংসদীয় কার্যক্রমের সাথে এর সামঞ্জস্য নিয়ে আলোচনার পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পর্কিত খবর
চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বরখাস্ত হওয়া ১৫২২ পুলিশ
চট্টগ্রামে মন্ত্রীদের সামনেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
সার্ভেয়ার-কানুনগোদের অহেতুক বদলি বন্ধ, দুই বছর একই স্থানে রাখার নির্দেশ
চট্টগ্রামে বসছে চায়না ইকোনমিক জোন, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
স্কুলজীবন ও মেয়ের বই নিয়ে আবেগঘন আনিসুল হক
খিলগাঁওয়ে গণপিটুনি: অস্ত্রসহ আটক সোহেল, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র

আরও পড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও আধুনিকায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
সরকারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিশ্বমানের আধুনিক প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। নতুন সাউন্ড সিস্টেমের কার্যকারিতা ও সংসদীয় কার্যক্রমের সাথে এর সামঞ্জস্য নিয়ে আলোচনার পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পর্কিত খবর
চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বরখাস্ত হওয়া…
চট্টগ্রামে মন্ত্রীদের সামনেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
সার্ভেয়ার-কানুনগোদের অহেতুক বদলি বন্ধ, দুই বছর একই স্থানে…