মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি খলিলুর রহমান
বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে তিনি মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। রোববার দেশটির রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানস্থলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। এসময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) বিভিন্ন শাখার সদস্যরা আনুষ্ঠানিক মার্চপাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করেন, যা দেশটির শৃঙ্খলা ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। পরে পররাষ্ট্রমন্ত্রী সেখানে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং আতশবাজি প্রদর্শন উপভোগ করেন।
এর আগে সকালে মালেতে লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে শুরু হওয়া ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্টের’ আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান। এ সময় তার সাথে মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরিফ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বরখাস্ত হওয়া ১৫২২ পুলিশ
চট্টগ্রামে মন্ত্রীদের সামনেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
সার্ভেয়ার-কানুনগোদের অহেতুক বদলি বন্ধ, দুই বছর একই স্থানে রাখার নির্দেশ
চট্টগ্রামে বসছে চায়না ইকোনমিক জোন, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
স্কুলজীবন ও মেয়ের বই নিয়ে আবেগঘন আনিসুল হক
খিলগাঁওয়ে গণপিটুনি: অস্ত্রসহ আটক সোহেল, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র

আরও পড়ুন

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি খলিলুর রহমান
বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে তিনি মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। রোববার দেশটির রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানস্থলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। এসময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) বিভিন্ন শাখার সদস্যরা আনুষ্ঠানিক মার্চপাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করেন, যা দেশটির শৃঙ্খলা ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। পরে পররাষ্ট্রমন্ত্রী সেখানে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং আতশবাজি প্রদর্শন উপভোগ করেন।
এর আগে সকালে মালেতে লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে শুরু হওয়া ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্টের’ আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান। এ সময় তার সাথে মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরিফ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বরখাস্ত হওয়া…
চট্টগ্রামে মন্ত্রীদের সামনেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
সার্ভেয়ার-কানুনগোদের অহেতুক বদলি বন্ধ, দুই বছর একই স্থানে…