বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে আজ রাত থেকে

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৪:১২ এএম
বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে আজ রাত থেকে

দীর্ঘ এক বছরের বেশি স্থগিত থাকার পর শনিবার (২৬ জুলাই) রাত থেকে পুনরায় শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে যাত্রী ও পরিচালনাগত চাহিদা বিবেচনায় সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে জাতীয় বিমান সংস্থা।

ঢাকা ও নারিতা রুটটি বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি আকাশপথে যোগাযোগের মাধ্যম। দীর্ঘদিন এই ফ্লাইট বন্ধ থাকায় দুই দেশের যাত্রীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল। এবার রুট পুনরায় চালু হওয়ায় ভ্রমণকারীরা সরাসরি ঢাকা থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এই রুটে ফ্লাইট চালু থাকলে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে বিমান সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...