মালেতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কে নতুন দিগন্ত

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ২:০৪ এএম
মালেতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কে নতুন দিগন্ত

মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৬ জুলাই) এই বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য বিস্তৃত পরিসরে আলোচনা হয়।

আলোচনায় অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন খাতে সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সুনীল অর্থনীতি এবং সমুদ্রপথে সংযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার পায়। দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ আরও সহজতর করতে দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে জাহাজ চলাচল চালুর বিষয়েও সমঝোতা তৈরি হয়। এছাড়া আগামী দিনে উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির কথা তুলে ধরেন এবং দুই দেশের জনগণের মধ্যে সরাসরি সম্পর্ক গভীর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনায় মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া রোববার রাতে বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...