চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, আহত

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ১২:২২ এএম
চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, আহত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় বড় পর্দায় ফুটবল ম্যাচ দেখার সময় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার খেলা চলাকালে ভিড়ের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত আসাদুল হককে (২১) দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ২ নম্বর গেট এলাকায় খেলা চলছিল। এসময় দর্শকদের ভিড়ের সুযোগ নিয়ে অজ্ঞাত এক ব্যক্তি আসাদুলের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আসাদুলের বাড়ি বাঁশখালী উপজেলায়, তবে তিনি হামজারবাগ এলাকায় থাকেন। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, আহত যুবকের সাথে কথা বলা হলেও তিনি হামলার কারণ বা হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেননি। ঘটনার মূল কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...