ফুটবল ম্যাচ দেখতে গিয়ে চট্টগ্রামে যুবকের পায়ে ছুরিকাঘাত
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ফুটবল ম্যাচ দেখার সময় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদুল হক (২১) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আসাদুল হকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খেলা চলার সময় দর্শকদের ভিড়ের মধ্যে হঠাৎ কেউ তার পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেছেন, আহত যুবকের সাথে কথা বলা হয়েছে। তিনি নিজেও হামলার কারণ বা হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেননি। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করতে কাজ করছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ফুটবল ম্যাচ দেখতে গিয়ে চট্টগ্রামে যুবকের পায়ে ছুরিকাঘাত
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ফুটবল ম্যাচ দেখার সময় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদুল হক (২১) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আসাদুল হকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খেলা চলার সময় দর্শকদের ভিড়ের মধ্যে হঠাৎ কেউ তার পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেছেন, আহত যুবকের সাথে কথা বলা হয়েছে। তিনি নিজেও হামলার কারণ বা হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেননি। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করতে কাজ করছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…