বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় বক্তব্য রাখবেন আল্লামা সাজ্জাদ নোমানী
আগামী শুক্রবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম ও আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
বর্তমানে ১১ দিনের দাওয়াতি সফরে বাংলাদেশে অবস্থান করছেন এই বিশিষ্ট গবেষক। এ সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে দ্বীনি সেমিনার, শিক্ষামূলক মতবিনিময় এবং তরুণদের উদ্দেশ্যে দাওয়াহ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ১৭ জুলাই বায়তুল মোকাররমে তিনি ইসলামী চিন্তা, সমকালীন মুসলিম চ্যালেঞ্জ এবং উম্মাহর ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন।
এছাড়া আগামী ১৮ জুলাই শনিবার সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে। আয়োজকরা আশা করছেন, এই কনফারেন্স দেশের ইসলামী চিন্তাচর্চা ও গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে গণ্য হবে।
সম্পর্কিত খবর
ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন আনোয়ার হোসেন
চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখতে গিয়ে ছুরিকাঘাতে আহত যুবক
চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, আহত
ফুটবল ম্যাচ দেখতে গিয়ে চট্টগ্রামে যুবকের পায়ে ছুরিকাঘাত
তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৬৭ জন
নতুন নৌবাহিনী প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

আরও পড়ুন

বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় বক্তব্য রাখবেন আল্লামা সাজ্জাদ নোমানী
আগামী শুক্রবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম ও আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
বর্তমানে ১১ দিনের দাওয়াতি সফরে বাংলাদেশে অবস্থান করছেন এই বিশিষ্ট গবেষক। এ সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে দ্বীনি সেমিনার, শিক্ষামূলক মতবিনিময় এবং তরুণদের উদ্দেশ্যে দাওয়াহ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ১৭ জুলাই বায়তুল মোকাররমে তিনি ইসলামী চিন্তা, সমকালীন মুসলিম চ্যালেঞ্জ এবং উম্মাহর ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন।
এছাড়া আগামী ১৮ জুলাই শনিবার সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে। আয়োজকরা আশা করছেন, এই কনফারেন্স দেশের ইসলামী চিন্তাচর্চা ও গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে গণ্য হবে।
সম্পর্কিত খবর
ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন…
চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখতে গিয়ে ছুরিকাঘাতে আহত…
চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, আহত
ফুটবল ম্যাচ দেখতে গিয়ে চট্টগ্রামে যুবকের পায়ে ছুরিকাঘাত
তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের বড় অভিযান, গ্রেফতার…
নতুন নৌবাহিনী প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল…