জিয়া হত্যা মামলায় ৪৫ বছর পর আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর ডিবি কার্যালয় থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়।
এর আগে গত বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে এই পলাতক আসামিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মেজর মোজাফফর অবসরপ্রাপ্ত নন, তাই সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
জিয়া হত্যা মামলায় ৪৫ বছর পর আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর ডিবি কার্যালয় থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়।
এর আগে গত বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে এই পলাতক আসামিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মেজর মোজাফফর অবসরপ্রাপ্ত নন, তাই সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…