জিয়া হত্যার পলাতক আসামি মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক মেজর মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এর আগে বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, মেজর মোজাফফর অবসরপ্রাপ্ত ছিলেন না। ফলে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সেনা সদস্যের হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওই সময় দলের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে চট্টগ্রাম সফরে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত মোজাফফর হোসেন এতদিন ধরে আত্মগোপন করে ছিলেন।
সম্পর্কিত খবর
দায়িত্বে অবহেলার দায়ে অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তা বরখাস্ত
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, ১৫ দিনে স্বস্তির আশ্বাস
লোডশেডিংয়ে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী অমিত, সেপ্টেম্বরেই উন্নতির আশা
মেট্রো স্টেশনের পাশে অস্বাভাবিক চলাফেরা, ৪০০ ইয়াবাসহ গ্রেফতার যুবক
মিরপুরে গণগ্রেপ্তার: ২৪ ঘণ্টায় সাত থানার অভিযানে গ্রেফতার ১৩০ জন
কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক হলেন উবায়দুল হক

আরও পড়ুন

জিয়া হত্যার পলাতক আসামি মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক মেজর মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এর আগে বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, মেজর মোজাফফর অবসরপ্রাপ্ত ছিলেন না। ফলে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সেনা সদস্যের হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওই সময় দলের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে চট্টগ্রাম সফরে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত মোজাফফর হোসেন এতদিন ধরে আত্মগোপন করে ছিলেন।
সম্পর্কিত খবর
দায়িত্বে অবহেলার দায়ে অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তা…
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, ১৫ দিনে স্বস্তির…
লোডশেডিংয়ে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী অমিত, সেপ্টেম্বরেই উন্নতির আশা
মেট্রো স্টেশনের পাশে অস্বাভাবিক চলাফেরা, ৪০০ ইয়াবাসহ গ্রেফতার…
মিরপুরে গণগ্রেপ্তার: ২৪ ঘণ্টায় সাত থানার অভিযানে গ্রেফতার…