সব সুযোগ এক কার্ডে: সংসদে নতুন ‘ইউনিভার্সাল কার্ডের’ ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক অভিনব পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সরকারের সব ধরনের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক সুবিধা একটি মাত্র কার্ডের মাধ্যমে প্রদান করা হবে, যার নাম দেওয়া হয়েছে ‘ইউনিভার্সাল কার্ড’। গতকাল বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই ঘোষণা দেন তিনি।
সরকার প্রধান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা স্পোর্টস কার্ডের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নাগরিকদের দেওয়া হবে। এই প্রক্রিয়া সহজ করতে সব আলাদা কার্ডকে একীভূত করা হবে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকরা আর্থিক নিরাপত্তা পাবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তার সরকার ১০ হাজার টাকার নিচে ঋণ থাকা প্রায় ১৩ লাখ কৃষকের ঋণ মকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে বলেও তিনি জানান।
এ সময় বিরোধীদলীয় সদস্যদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। তাই জনগণের ভাগ্য উন্নয়নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্পর্কিত খবর
ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না, মালিকদের কঠোর সতর্কতা মন্ত্রীর
সংসদ যত সুন্দর চলবে জনগণের হতাশা তত কমবে: শফিকুর রহমান
উপকূলে লঘুচাপ: সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
বন্যার পানি নামলেও থামেনি দুর্ভোগ, লাখো মানুষের নতুন লড়াই
২৬ কার্যদিবস পর সমাপ্ত হলো সংসদের বাজেট অধিবেশন, পাস ১০…
উগ্রবাদকে প্রশ্রয় নয়, আইনশৃঙ্খলায় ১০ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা

আরও পড়ুন

সব সুযোগ এক কার্ডে: সংসদে নতুন ‘ইউনিভার্সাল কার্ডের’ ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক অভিনব পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সরকারের সব ধরনের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক সুবিধা একটি মাত্র কার্ডের মাধ্যমে প্রদান করা হবে, যার নাম দেওয়া হয়েছে ‘ইউনিভার্সাল কার্ড’। গতকাল বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই ঘোষণা দেন তিনি।
সরকার প্রধান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা স্পোর্টস কার্ডের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নাগরিকদের দেওয়া হবে। এই প্রক্রিয়া সহজ করতে সব আলাদা কার্ডকে একীভূত করা হবে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকরা আর্থিক নিরাপত্তা পাবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তার সরকার ১০ হাজার টাকার নিচে ঋণ থাকা প্রায় ১৩ লাখ কৃষকের ঋণ মকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে বলেও তিনি জানান।
এ সময় বিরোধীদলীয় সদস্যদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। তাই জনগণের ভাগ্য উন্নয়নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্পর্কিত খবর
ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না, মালিকদের কঠোর সতর্কতা…
সংসদ যত সুন্দর চলবে জনগণের হতাশা তত কমবে:…
উপকূলে লঘুচাপ: সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
বন্যার পানি নামলেও থামেনি দুর্ভোগ, লাখো মানুষের নতুন…
২৬ কার্যদিবস পর সমাপ্ত হলো সংসদের বাজেট অধিবেশন,…
উগ্রবাদকে প্রশ্রয় নয়, আইনশৃঙ্খলায় ১০ হাজার পুলিশ নিয়োগের…