যানজট কমাতে মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু
রাজধানীর চরম যানজট নিরসনে ঐতিহ্যবাহী মহাখালী টার্মিনাল থেকে বাস সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, মহাখালী থেকে বাস সরিয়ে নেওয়ার ফলে এই এলাকার যানজট কমে আসবে এবং যাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে। এটি নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা এই স্থানান্তর প্রক্রিয়া সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত খবর
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…

আরও পড়ুন

যানজট কমাতে মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু
রাজধানীর চরম যানজট নিরসনে ঐতিহ্যবাহী মহাখালী টার্মিনাল থেকে বাস সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, মহাখালী থেকে বাস সরিয়ে নেওয়ার ফলে এই এলাকার যানজট কমে আসবে এবং যাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে। এটি নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা এই স্থানান্তর প্রক্রিয়া সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত খবর
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…