চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা, রান্নাঘরে ইঁদুর
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে চট্টগ্রামের বিখ্যাত খাবার প্রতিষ্ঠান সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) পূর্ব নাসিরাবাদের প্রধান রান্নাঘরে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির রান্নাঘরে ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির দখল। পচা ডিম ও ব্রেড ব্যবহারের পাশাপাশি ফ্রিজারে বাসি খাবারের সঙ্গে মুরগি সংরক্ষণ করা হচ্ছিল। খাবার তৈরির স্থানের পাশেই মুরগির খামার ও খোলা ড্রেনেজ ব্যবস্থার কারণে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। এছাড়াও মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই রাখা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহারের প্রমাণ মেলে।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে টাকা আদায় করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শিশুদের বছরে একটি গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৬, জব্দ বিপুল মাদক
বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়: মন্ত্রী
কামরাঙ্গীরচরে স্কুলগামী শিশুদের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা
যুবদের দক্ষতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা, রান্নাঘরে ইঁদুর
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে চট্টগ্রামের বিখ্যাত খাবার প্রতিষ্ঠান সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) পূর্ব নাসিরাবাদের প্রধান রান্নাঘরে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির রান্নাঘরে ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির দখল। পচা ডিম ও ব্রেড ব্যবহারের পাশাপাশি ফ্রিজারে বাসি খাবারের সঙ্গে মুরগি সংরক্ষণ করা হচ্ছিল। খাবার তৈরির স্থানের পাশেই মুরগির খামার ও খোলা ড্রেনেজ ব্যবস্থার কারণে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। এছাড়াও মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই রাখা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহারের প্রমাণ মেলে।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে টাকা আদায় করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শিশুদের বছরে একটি গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৬, জব্দ বিপুল মাদক
বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়:…
কামরাঙ্গীরচরে স্কুলগামী শিশুদের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা
যুবদের দক্ষতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ও কর্মসংস্থানের…