কেরানীগঞ্জে নতুন বধূর ঝুলন্ত লাশ, স্বামীর বর্ণনায় রহস্য
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে এক মাস আগে বিবাহিত এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই বাসা থেকে মিম নামের ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ইমামুল ইসলাম জানান, নতুন বাড়ি নির্মাণের কাজে বাইরে ছিলেন তিনি। বিকেলে বাসায় ফিরে দ্বিতলের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে স্ত্রীকে না পেয়ে ত্রিতলায় গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
আছিয়া আক্তার মিম (২৬) সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের মনিরুজ্জামানের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ
দান করা সম্পত্তিতে জীবদ্দশা ভোগাধিকার: নতুন আইন ঘিরে বিতর্ক
রাত পৌনে ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু
বিয়ের মাত্র দুই মাসের মাথায় হাটহাজারীতে নববধূর ঝুলন্ত মরদেহ
নবাবগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী যুবকের মৃত্যু
দান করা সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার: নতুন আইন ঘিরে বিতর্ক

আরও পড়ুন

কেরানীগঞ্জে নতুন বধূর ঝুলন্ত লাশ, স্বামীর বর্ণনায় রহস্য
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে এক মাস আগে বিবাহিত এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই বাসা থেকে মিম নামের ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ইমামুল ইসলাম জানান, নতুন বাড়ি নির্মাণের কাজে বাইরে ছিলেন তিনি। বিকেলে বাসায় ফিরে দ্বিতলের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে স্ত্রীকে না পেয়ে ত্রিতলায় গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
আছিয়া আক্তার মিম (২৬) সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের মনিরুজ্জামানের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ
দান করা সম্পত্তিতে জীবদ্দশা ভোগাধিকার: নতুন আইন ঘিরে…
রাত পৌনে ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক…
বিয়ের মাত্র দুই মাসের মাথায় হাটহাজারীতে নববধূর ঝুলন্ত…
নবাবগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী যুবকের মৃত্যু
দান করা সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার: নতুন আইন…