কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দূতাবাসে শোকবইতে সই গোলাম পরওয়ারের

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ২:০৯ পিএম
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দূতাবাসে শোকবইতে সই গোলাম পরওয়ারের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানাতে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি দূতাবাসে উপস্থিত হয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশে নিয়োজিত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি। শোকবইয়ে সই করার পর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একইসাথে শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির এবং কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি।

সাক্ষাতে দুই পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক যেমন আছে, ভবিষ্যতে তা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...