শেখ হাসিনার ফিরে আসা মানেই দেশে ইনসাফ প্রতিষ্ঠা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তবে সরকার তাকে স্বাগত জানাবে। মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, তার ফিরে আসার মাধ্যমেই দেশে ন্যায়বিচার বা জাস্টিস নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় তিনি জানান, সরকার শুরু থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভারতের কাছে এ নিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। ডা. জাহেদ উর রহমান বলেন, আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তিনি দেশে এলে সেই আইনানুগ বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এখন অত্যন্ত আধুনিক এবং স্বচ্ছ; সেখানে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগসহ সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও ক্যামেরায় ধারণ করা যাবে।
তথ্য উপদেষ্টা আরও জানান, এ দেশের মানুষ চায় তার করা অপরাধের যথাযথ বিচার হোক এবং আদালতের দেওয়া মৃত্যুদণ্ড যেন কার্যকর হয়, সেটাই তারা দেখতে চায়। জনগণের এই আকাঙ্ক্ষাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
১৬ ডিসেম্বরে যাত্রীসেবা শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালে
ডেঙ্গু ঠেকাতে ৩ মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিগগিরই চালু হতে পারে মৈত্রী এক্সপ্রেস, আশার সুর ভারতীয় হাইকমিশনারের
কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই, শোক জানালেন প্রতিমন্ত্রী টুকু
ধলপুরে গুলি হত্যার অভিযোগে অস্ত্র-গোলাবারুদসহ চার গ্রেফতার
বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য বৈঠক

আরও পড়ুন

শেখ হাসিনার ফিরে আসা মানেই দেশে ইনসাফ প্রতিষ্ঠা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তবে সরকার তাকে স্বাগত জানাবে। মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, তার ফিরে আসার মাধ্যমেই দেশে ন্যায়বিচার বা জাস্টিস নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় তিনি জানান, সরকার শুরু থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভারতের কাছে এ নিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। ডা. জাহেদ উর রহমান বলেন, আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তিনি দেশে এলে সেই আইনানুগ বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এখন অত্যন্ত আধুনিক এবং স্বচ্ছ; সেখানে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগসহ সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও ক্যামেরায় ধারণ করা যাবে।
তথ্য উপদেষ্টা আরও জানান, এ দেশের মানুষ চায় তার করা অপরাধের যথাযথ বিচার হোক এবং আদালতের দেওয়া মৃত্যুদণ্ড যেন কার্যকর হয়, সেটাই তারা দেখতে চায়। জনগণের এই আকাঙ্ক্ষাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
১৬ ডিসেম্বরে যাত্রীসেবা শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালে
ডেঙ্গু ঠেকাতে ৩ মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন…
শিগগিরই চালু হতে পারে মৈত্রী এক্সপ্রেস, আশার সুর…
কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই, শোক জানালেন…