যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার র্যাবের
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, নিয়মিত টহল ও অপরাধ দমনের অংশ হিসেবে ইউনিটের সিপিসি-১ ক্যাম্পের একটি দল মাতুয়াইলে অভিযানে যায়। এ সময় টিভিএস ও সুজুকি ব্র্যান্ডের চারটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে। এ ছাড়া মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
স্টার্টআপে সহায়তা: ৫ কোটি পর্যন্ত পাবেন উদ্যোক্তারা
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমছে
মিয়ানমারে পাচারের আগেই সিমেন্ট-সারসহ আটক ২২ জন
দুই দিনের বৃষ্টির পর রোদের দেখা, স্বস্তি ফিরেছে ঢাকাজুড়ে
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ
রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৭৭ জন আটক, সর্বোচ্চ মিরপুরে

আরও পড়ুন

যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার র্যাবের
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, নিয়মিত টহল ও অপরাধ দমনের অংশ হিসেবে ইউনিটের সিপিসি-১ ক্যাম্পের একটি দল মাতুয়াইলে অভিযানে যায়। এ সময় টিভিএস ও সুজুকি ব্র্যান্ডের চারটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে। এ ছাড়া মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
স্টার্টআপে সহায়তা: ৫ কোটি পর্যন্ত পাবেন উদ্যোক্তারা
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমছে
মিয়ানমারে পাচারের আগেই সিমেন্ট-সারসহ আটক ২২ জন
দুই দিনের বৃষ্টির পর রোদের দেখা, স্বস্তি ফিরেছে…
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত…