চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রশাসনের ত্রাণ বিতরণ চলছে

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১২:৩৫ পিএম
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রশাসনের ত্রাণ বিতরণ চলছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পানিবন্দি প্রায় ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে স্থানীয় পৌর প্রশাসন। রোববার (১২ জুলাই) পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া ও বিস্কুট। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা রহিমা বেগম জানান, তার একমাত্র সন্তান রিকশাচালক মো. সাইফুদ্দিন বৃষ্টির কারণে কয়েক দিন ধরে কাজ করতে পারছেন না। এর ওপর জ্বর-সর্দিতে আক্রান্ত হওয়ায় পরিবারের আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কানিজ ফাতেমা জানান, গত বুধবার থেকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

পৌর প্রশাসক বলেন, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পৌর এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত খাদ্যসামগ্রী পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কোথাও কোনো পরিবার খাদ্য সংকটে রয়েছে এমন তথ্য পাওয়া মাত্রই তাদের কাছেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...