চট্টগ্রামে বন্যার্তদের পাশে নৌবাহিনী, দুই হাজার খাবার প্যাকেট বিতরণ
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১২ জুলাই) সকাল থেকে শুরু করে নৌবাহিনীর তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী হিসেবে দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বিস্তারিত জানা গেছে, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে এক হাজার ৬০০ প্যাকেট এবং কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে আরও ৪০০ প্যাকেট রান্না করা খাবার অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদ্গ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যাকবলিত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং তাদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ নৌবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার্তদের পাশে নৌবাহিনী, দুই হাজার খাবার প্যাকেট বিতরণ
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১২ জুলাই) সকাল থেকে শুরু করে নৌবাহিনীর তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী হিসেবে দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বিস্তারিত জানা গেছে, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে এক হাজার ৬০০ প্যাকেট এবং কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে আরও ৪০০ প্যাকেট রান্না করা খাবার অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদ্গ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যাকবলিত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং তাদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ নৌবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য…
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর…